ক বি তা

মধ্যরাতের ডায়েরি

আপডেট : ১৪ মার্চ ২০১৩, ১৯:১৭
দেখি মধ্যরাতে সেই—চেতনা আমার— বৃক্ষ-ডালের আচ্ছন্ন পাখি, বিস্মৃত ডানার মতো প্রকাশিত বিশ্ব এবং বিপুল আঁধারে একটি বাতির মতো উল্লেখযোগ্য, বিরূপতা অগ্রাহ্য করে এ হূদয়ে ঝর্নার গরিমায় চঞ্চল যেন মধ্যরাতের একটি অতুল শিখার দামে সামুদ্রিক ঢেউ, সাদা পাহাড়েরর উপর সূর্যের উদাসীনতা অথবা মেঘ নয় কখনো মেঘবার্তা এবং কখনো প্রশাখার জটিলাভা পুষ্পল প্রগাঢ় সন্ধ্যা!