যেন ত্রি-সন্ধ্যায় তিনটা আগরবাতি
জ্বলতেছে আমার কবরের পাশে
যেদিকে পশ্চিমে তার ধোঁয়া উড়ে যায়
বসে আছে যে ড্রেসিং-টেবিলের
সামনে, তখন সন্ধ্যায়,
তারে আমি জানি নাই
সেও চিনে নাই কোনোদিন,
দেখা যায় কয়টা টিয়া
কবরের উপরে উড়তেছে
অন্ধকারে কোনো রং নাই তাদের
বুঝলাম তখন সন্ধ্যা নামল
পৃথিবীতে।