আজ মুক্তি পাচ্ছে ‘আত্মঘাতক’

আপডেট : ১৪ মার্চ ২০১৩, ২০:১৪
আজ মুক্তি পাচ্ছে ‘আত্মঘাতক’ নামের একটি ডিজিটাল চলচ্চিত্র। পলাশ পারভেজের পরিচালনায় ছবিটিতে অভিনয় করেছেন নবাগত রাফিক খান, কেয়া, শোয়েব খান, অনন, প্রবীর মিত্র, রেবেকা, ইলিয়াস কোবরাসহ আরও অনেকেই। ছবিটির বিভিন্ন গানে কণ্ঠ দিয়েছেন রুনা লায়লা, এন্ড্রু কিশোর, মনির খান, বেবী নাজনিন ও লিজা।