জন্মদিন

আপডেট : ১৪ মার্চ ২০১৩, ২০:১৬
অভয় দেওল :বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা। ১৯৭৬ সালের এই দিনে তিনি জন্মগ্রহণ করেন। ২০০৫ সালে ‘সোচা না থা’ চলচ্চিত্রের মধ্য দিয়ে অভিনয় শুরু করেন এবং প্রথম এই চলচ্চিত্রে কারণেই ব্যাপক আলোচিত হন। এই ছবির জন্য সেরা অভিনেতা হিসেবে ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ডে মনোনীতও হন তিনি। তার অভিনীত সবকটি ছবিই আলোচিত ও জনপ্রিয় হয়েছে। ছবিগুলোর মধ্যে ‘হানিমুন ট্রাভেলস প্রাইভেট লি.’, ‘দেব ডি’, ‘রোড মুভি’, ‘তেরা কেয়া হুগা জনি’, ‘আয়শা’, ‘জিন্দেগি না মিলেগি দোবারা’ উল্লেখযোগ্য।