দুপচাঁচিয়ায় সড়ক দুর্ঘটনায় গৃহবধূ নিহত

আপডেট : ১৪ মার্চ ২০১৩, ২১:০৩
জেলার দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সন্তানকে নিয়ে যাবার পর গুজবের বিষয়টি নিশ্চিত হয়ে বাড়ি ফেরার পথে মঙ্গলবার সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন জলি বেগম (২৫) নামের গৃহবধূ। বগুড়া-নওগাঁ সড়কের সাহারপুকুর বাজার এলাকায় মোটর সাইকেল থেকে পড়ে গিয়ে মারা যান তিনি। নিহত জলি উপজেলার অর্জুনগাড়ি গ্রামের বাসিন্দা।