গাইবান্ধার ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ডিগ্রি কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদে অপসারণসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গভর্নিং বডির সদস্যরা গত বুধবার সংবাদ সম্মেলন করেন। সাঈদ আলী লিখিত বক্তব্যে বলেন, কঞ্চিপাড়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ আমিনুল ইসলাম মিয়ার চলতি বছরের ৩১ জানুয়ারি চাকরির মেয়াদ শেষ হয়েছে। সরকারি বিধি মোতাবেক তার অবসরে যাওয়ার কথা। অথচ তিনি গভর্নিং বডিকে না জানিয়ে অপকৌশল অবলম্বন করে সমপ্রতি জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে তার চাকরির মেয়াদ ২ বছর বৃদ্ধি করেছেন। যাহা সম্পূর্ণ নিয়ম বহির্ভূত। অধ্যক্ষ আমিনুল ইসলামের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করেন।
