রাষ্ট্রপতির আরোগ্য কামনায় শিক্ষক-শিক্ষার্থীদের প্রার্থনা

আপডেট : ১৪ মার্চ ২০১৩, ২১:২২
সিঙ্গাপুরে চিকিত্সাধীন রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের দ্রুত আরোগ্য কামনায় বাংলাদেশ মহিলা সমিতির উদ্যোগে ঢাকায় জাতীয় মহিলা সংস্থা অডিটরিয়ামে গতকাল এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও কোমলমতি শিক্ষার্থীসহ নানা বয়সের মানুষ মোনাজাতে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে মন্ত্রী বলেন, দেশ, জাতি ও মানুষের কল্যাণে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান নিরন্তর অবদান রেখে চলেছেন। তার প্রজ্ঞা, মেধা দেশ ও জাতির জন্য বড় বেশি প্রয়োজন। মহান আল্লাহ রাব্বুল আল-আমিনের দরবারে তিনি রাষ্ট্রপতির দ্রুত রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা করেন। পরে রাষ্ট্রপতির দ্রুত আরোগ্য কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।