জর্ডানে সিরীয় শরণার্থী শিবির পরিদর্শন করলেন প্রিন্স চার্লস ও ক্যামিলা

আপডেট : ১৪ মার্চ ২০১৩, ২১:২৭
ব্রিটেনের প্রিন্স চার্লস ও তার স্ত্রী ক্যামিলা বুধবার মধ্যপ্রাচ্য সফরের অংশ হিসেবে জর্ডানের উত্তরাঞ্চলে সিরীয় শরণার্থী শিবির সফর করেছেন। জর্ডানের এক সরকারি কর্মকর্তা বলেন, এই রাজ দম্পতি সিরীয় সীমান্তবর্তী স্থানে জাতিসংঘ পরিচালিত জর্ডানের কিং আব্দুল্লাহ্ পার্ক শরণার্থী শিবির পরিদর্শন করেন। এখানে প্রায় এক হাজার সিরীয় শরণার্থী আশ্রয় নিয়েছে। তিনি এএফপিকে বলেন, ‘জাতিসংঘের কর্মকর্তারা শরণার্থী পরিস্থিতি সম্পর্কে তাদের অবহিত করেন।’ কাতারের উদ্দেশ্যে জর্ডান ছাড়ার আগে ব্রিটিশ প্রিন্স ও ডাচেস উত্তরাঞ্চলীয় গ্রেকো-রোমান শহর জেরাশ সফর করবেন। এরপর তারা সৌদি আরব ও ওমান সফরে যাবেন।