আফগানিস্তানের উত্তরাঞ্চলে বাজকাশি এলাকায় ঐতিহ্যবাহী ঘোড়দৌড় খেলা চলাকালে এক আত্মঘাতী বোমা হামরায় অন্ততপক্ষে আটজন নিহত হয়েছে। গত বুধবার জনবহুল এ হামলা চালানো হয় বলে পুলিশ সূত্রে জানানো হয়। নিহতদের মধ্যে জেলা পুলিশ প্রধানসহ দেশটির জাতীয় পার্লামেন্ট স্পিকারের বাবা ও ভাই রয়েছেন। খেলা চলার সময় জনবহুল এ জায়গায় বোমা বিস্ফোরণ ঘটানো হয়। এতে অসংখ্য মানুষ আহত হয়।
—খবর ডন অনলাইনের।
