ফিফার র্যাংকিংয়ে বাংলাদেশ ১২ ধাপ উপরে উঠে এসেছে। ফিফা ঘোষিত মার্চের নতুন র্যাংকিং অনুসারে ১৬৯ থেকে ১৫৭ নম্বরে উঠে আসে বাংলাদেশ দল। নেপালে এএফসি চ্যালেঞ্জ কাপ ফুটবলে দারুণ খেলেছে বাংলাদেশ। ফিলিস্তিনের কাছে ০-১ গোলে হারের পর নেপালকে ২-০ হারায় এবং নর্দান মারায়ািনাকে ৫-০ গোলে পরাজিত করে বাংলাদেশ। সাফে আট দেশের মধ্যে এক নম্বরে রয়েছে যুদ্ধ বিধ্বস্ত দেশ আফগানিস্তান। এটাই সবচেয়ে বড় চমক সাফ ফুটবল দেশগুলোর জন্য। সাফে আফগানিস্তানের র্যাংকিং ১৪১। দ্বিতীয় স্থানে রয়েছে ভারত (১৪৩) তৃতীয় বাংলাদেশ (১৫৭), মালদ্বীপ চতুর্থ (১৬১), পাকিস্তান পঞ্চম (১৭১), শ্রীলংকা ষষ্ঠ (১৭৩), নেপাল সপ্তম (১৭৫), ভুটনা অষ্টম (২০৭) স্থানে রয়েছে।
