আগামীকাল শনিবার শুরু হচ্ছে শহীদ স্মৃতি মহানগর স্কুল হকি টুর্নামেন্ট। বর্তমান চ্যাম্পিয়ন আরমানিটোলা সরকারি উচ্চ বিদ্যালয়, রানার্সআপ নারায়ণগঞ্জের ফতুল্লা পাইলট উচ্চ বিদ্যালয়সহ ১২টি দল খেলবে চার গ্রুপে। হকি স্টেডিয়ামে শনিবার বিকাল তিনটায় আরমানিটোলা খেলবে জয়গোবিন্দ স্কুলের সাথে। পোশাক বিক্রয়কারী প্রতিষ্ঠান অঞ্জন’স টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতা করছে। তারা দিয়েছে তিন লাখ টাকা। ট্রান্সফার্স্ট রেমিটেন্স টুর্নামেন্টের প্রতি ম্যাচে সেরা খেলোয়াড়কে এক হাজার টাকা দেবে। টুর্নামেন্ট উপলক্ষে গতকাল বিকালে হকি ফেডারেশনে আয়োজিত সংবাদ সম্মেলনে হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক খাজা রহমতউল্লা, টুর্নামেন্ট কমিটির সম্পাদক মির্জা ফরিদ আহমেদ মিলু, অঞ্জনসের সিইও শাহীন আহমেদ, হকি কর্মকর্তা উইং কমান্ডার রাফি বিভিন্ন তথ্য তুলে ধরেন।
