আন্তর্জাতিক নারী দিবস পালিত

আপডেট : ১৫ মার্চ ২০১৩, ১৫:৫০
নারীর তথ্য পাওয়ার অধিকার, ডিজিটাল বাংলাদেশ গড়ার অঙ্গীকার এ প্রতিপাদ্য বিষয় নিয়ে নরসিংদীতে পালিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস। এ উপলক্ষে শুক্রবার সকাল ১০ টায় নরসিংদী কালেক্টরেট ভবন থেকে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুরাইয়া বেগম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ভেনিসা রড্রিক্স ও জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা উম্মে মাহমুদা খানম এর নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। স্থানীয় এনজিও ও শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত ৪ শতাধিক নারীর অংশগ্রহণে শোভাযাত্রাটি নতুন শিল্পকলা একাডেমীতে গিয়ে শেষ হয়। পরে নতুন শিল্পকলা একাডেমী মিলনায়তনে জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. ওবায়দুল আজম। কটিয়াদী (কিশোরগঞ্জ) সংবাদদাতা \ কিশোরগঞ্জের কটিয়াদীতে উপজেলা পরিষদের উদ্যোগে এবং এনজিও ব্র্যাক, প্রত্যাশা, পপি ও স্বনির্ভর বাংলাদেশের সহযোগিতায় আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। শুক্রবার দিবসটি পালন উপলক্ষে সকালে উপজেলা পরিষদ থেকে একটি র্যালি সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আছমা আক্তার। লাকসাম সংবাদদাতা \ ‘‘নারীর তথ্য পাওয়ার অধিকার ডিজিটাল বাংলাদেশ গড়ার অঙ্গীকার’’ এই স্লোগানকে সামনে রেখে গত শুক্রবার লাকসামে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। লাকসাম উপজেলা প্রশাসন, উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়, লাকসাম এডিপি-ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ও ব্র্যাকের যৌথ উদ্যোগে সকালে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য একটি র্যালি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা চত্ব্বরে এসে শেষ হয়। র্যালি শেষে উপজেলা চত্ব্বরে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন লাকসাম উপজেলা নির্বাহী অফিসার মো. শাহগীর আলম। কাউখালী (পিরোজপুর) সংবাদদাতা \ পিরোজপুরের কাউখালীতে বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে পালিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস। এ উপলক্ষে শুক্রবার সকাল ৯টায় জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা চত্বর হতে বর্ণাঢ্য র্যালি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা ইউটিডিসি হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ঝিনাইগাতী (শেরপুর) সংবাদদাতা \ শুক্রবার শেরপুরের ঝিনাইগাতীতে আন্তর্জাতিক নারী দিবস-২০১৩ উদযাপিত হয়। এবারের প্রতিপাদ্য বিষয় “নারীর তথ্য পাওয়ার অধিকার, ডিজিটাল বাংলাদেশ গড়ার অঙ্গীকার”। উপজেলা প্রশাসন, উপজেলা মহিলা বিষয়কের নেতৃত্বে বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন, এডিপি, ব্র্যাক পল্লী সমাজ, পল্লী মহিলা কর্মসহায়ক সংস্থা এবং পিদিম ফাউন্ডেশন মিলে দিবসটি পালন করে। এ উপলক্ষে বেলা ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে হাজারো মহিলার অংশগ্রহণে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে থানা মোড়ে গিয়ে আবারও উপজেলা পরিষদ চত্ব্বরে এসে শেষ হয়। বানারীপাড়া সংবাদদাতা \ বানারীপাড়ায় ‘নারীর তথ্য পাওয়ার অধিকার ডিজিটাল বাংলাদেশের অঙ্গীকার’ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত হয়েছে। গত শুক্রবার সকালে দিবসটি উপলক্ষে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর, নাগরিক উদ্যোগ ও ব্র্যাক যৌথভাবে এবং বেসরকারি উন্নয়ন সংস্থা বাংলাদেশ ফেলোশীপ ফাউন্ডেশনের উদ্যোগে পৃথক আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। রানীশংকৈল সংবাদদাতা \ ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার বিভিন্ন স্থানে ৮ ও ৯ মার্চ আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়। এ উপলক্ষে ৮ মার্চ সকালে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। পরে উপজেলা মিলনায়তনে মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা জাহান লিটার সভাপতিত্বে এক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান সইদুল হক। সিরাজগঞ্জ প্রতিনিধি \ নারীর মর্যাদা ও সমঅধিকারকে সামনে রেখে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সিরাজগঞ্জ মানবমুক্তি সংস্থার উদ্যোগে র্যালী, মোমবাতি প্রজ্বলন ও এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। র্যালীতে নেতৃত্ব দেন জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম।