ইসলামপুরে ওয়ার্কশপ

আপডেট : ১৫ মার্চ ২০১৩, ১৫:৫১
বৃহস্পতিবার ইসলামপুরে ব্র্যাক কার্যালয় প্রশিক্ষণ কক্ষে কিশোর-কিশোরী উন্নয়ন কর্মসূচি (এ,ডি,পি)-এর উদ্যোগে কমিউনিটি লিডার ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়। সমাজ সেবক রাজেশ কুমার পাল গুরুদাস-এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান জাহানারা পারভীন পুথি। কিশোর-কিশোরী উন্নয়ন ও মেধা বিকাশে বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন বিশেষ অতিথি উপাধ্যক্ষ ফরিদ উদ্দিন আহম্মেদ, শিক্ষক অরুন ভাস্কর, পার্থশী ইউপি কিশোর-কিশোরী ক্লাব-এর প্রতিষ্ঠাতা হেলাল উদ্দিন, ইউপি সদস্য লতা পারভীন, রফিকুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য সেবা গ্রহীতা ফোরাম সেক্রেটারী কুরবান আলী প্রমুখ।