“উদ্যোমে উত্তরণে শতকোটি , জেগে ওঠো, প্রতিবাদ করো, সংগঠিত হও” শীর্ষক শ্লোগ¬ানকে সামনে রেখে বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্ল¬াস্ট) সিলেট ইউনিটের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। বৃহস্পতিবার সিলেট জেলা জজ আদালতের সামনে “নারী নির্যাতনের ঘটনায় নিরবতা আর না! প্রতিবাদ করি, প্রতিরোধ গড়ি” ব্যানার ও প্লে-কার্ড নিয়ে মানববন্ধন কমসূচিতে সিএসআইডি, জুবিনাইল জাস্টিস, বিএনডব্লিউএলএ, সিলেট লিডিং ইউনিভার্সিটি আইন অনুষদ, অধিকার, পিএসটিসি, সনাক, আইনজীবী, সাংবাদিকসহ বিভিন্ন পেশার লোকজন অংশ গ্রহণ করেন ।
মানববন্ধন কর্মসূচির বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) সিলেট ইউনিটের সভাপতি এডভোকেট মি: মো:আব্দুল খালিক ও কো-অর্ডিনেটর এডভোকেট ইরফানুজ্জামান চোধুরী। তারা নারী ও মেয়ে শিশু নির্যাতন বন্ধে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন এবং ভি ডে-র পনের বছর পূর্তি উপলক্ষে নারী ও মেয়ে শিশু প্রতি সহিংসতা বন্ধের বিশ্বের শতকোটি সমর্থকদের সাথে একাত্মতা প্রকাশ করেন।
