মানবাধিকার বিষয়ক সভা

আপডেট : ১৫ মার্চ ২০১৩, ১৫:৫১
বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক মানবাধিকার ও আইন সহায়তা কর্মসূচির উদ্যোগে বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, সুশীল সমাজের প্রতিনিধিদের অংশগ্রহণে মানবাধিকার ও আইন সচেতনতা বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সামিহা ফেরদৌসীর সভাপতিত্বে ব্র্যাকের ফিল্ড অর্গানাইজার (লিগ্যাল এইড) মো. আলমগীর হোসেনের পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আহসানুল হক মাস্টার।