গত রবিবার সকাল ১০টায় আমঝুপি মউকের নিজস্ব হলরুমে আমদহ ইউনিয়ন লোকমোর্চার সদস্যদের নিয়ে তথ্য জরিপ (ম্যাপিং) বিষয়ে দিনব্যাপী এক ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়। গর্ভানেন্স কোয়ালিশন এর সহায়তায় মউক এ সভার আয়োজন করে। সবার জন্য খাদ্য প্রচারাভিযান প্রকল্পের মাধ্যমে বাস্তবায়িত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আমদহ ইউনিয়ন লোকমোর্চার সভাপতি ডা. হাসেম আলী। প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্যসহ স্বাগত বক্তব্য রাখেন মানব উন্নয়ন কেন্দ্র (মউক)-এর নির্বাহী প্রধান আশাদুজ্জামান সেলিম। ওরিয়েন্টেশনে সামাজিক নিরাপত্তা বেষ্টনী কার্যক্রম, লক্ষ্য ও উদ্দেশ্য, লোকমোর্চা ও গভর্নেন্স কোয়ালিশন এর পরিচিতি তুলে ধরা হয়। প্রশিক্ষক হিসেবে ছিলেন মানাবধিকার কর্মী সাদ আহাম্মদ ও মোঃ মনিরুল ইসলাম। অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রোগ্রাম অফিসার ইসরাত জাহান।
