সম্প্রতি তালার উত্তরণ প্রশিক্ষণ কেন্দ্রে উপজেলা পানি কমিটির সভা সংগঠনের সভাপতি এম ময়নুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় পানি কমিটির সভাপতি অধ্যক্ষ এবিএম সফিকুল ইসলাম। এসময় তেঁতুলিয়া ইউপি চেয়ারম্যান মিয়াজান আলী মোড়ল, সাবেক ইউপি চেয়ারম্যান সরদার রফিকুল ইসলাম, উত্তরণের পরামর্শক অধ্যাপক হাসেম আলী ফকির, উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মীর জিল্লুর রহমান, পানি কমিটি নেতা নারায়ণ মজুমদার, মোড়ল শুকুর আলী, অচিন্ত্য সাহা, সফিকুল ইসলাম, আবুল কালাম আজাদ, নন্দী দিপংকর, গোবিন্দ ভদ্র, সাবিনা ইয়াসমিন, আব্দুর রহিম খাঁ প্রমুখ উপস্থিত ছিলেন।
