উত্তরণের ইআরপ্লাস প্রকল্প

আপডেট : ১৫ মার্চ ২০১৩, ১৫:৫৩
তালায় বেসরকারি সংস্থা উত্তরণ কর্তৃক বাস্তবায়নাধীন দুর্যোগসহন ক্ষমতাবৃদ্ধিকরণ (ইআরপ্লাস) প্রকল্পের আওতায় দুই দিনব্যাপী রেজিলিয়েন্স ফ্যাসিলিটেটর ও ফ্যাসিলিটেশন কমিউনিটি অর্গানাইজারদের প্রশিক্ষণ বৃহস্পতিবার সম্পন্ন হয়। দাতাসংস্থা ডব্লিউএফপি ও বাংলাদেশ সরকারের অর্থায়নে উত্তরণ প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন প্রকল্পের ফোকাল পার্সন আমিনুর রহমান বাবলু। প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন জেলা ডিআরআর সমন্বয়কারী মো. তাজুল ইসলাম, মনিটরিং অফিসার জামিলা খাতুন, ইআরপ্লাস প্রকল্পের বিজনেস ডেভেলপমেন্ট অফিসার আজাদুল ইসলাম এবং উপজেলা সহকারী সমন্বয়কারী বাদশা আলমগীর।