মেয়েদের জন্য নিরাপদ নাগরিকত্ব (মেজনিন) কর্মসূচি, সিলেট-এর উদ্যোগে শুক্রবার সকালে যৌন হয়রানি নির্মূলকরণে ও সচেতনতা তৈরিতে আন্তর্জাতিক নারী দিবস ২০১৩ উদযাপন উপলক্ষে রিকশা-প্লেট ক্যাম্পেইন প্রচারাভিযান অনুষ্ঠিত হয়।
রিকশা-প্লেট ক্যাম্পেইন প্রচারাভিযান-এর উদ্বোধন করেন খান মো. বিলাল, জেলা প্রশাসক, সিলেট। এসময় উপস্থিত ছিলেন সিলেট লেডিস ক্লাবের সভানেত্রী আরফিনা বেলাল। রিকশা-প্লেট ক্যাম্পেইনে আরো উপস্থিত ছিলেন এনামুল হাবিব, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), সিলেট, রাজিয়া সুলতানা, জেলা মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা, মশিয়ার রহমান, ডি.বি.আর ব্র্যাক, সিলেট, শেখ আসাফুর রহমান, আর.এম (দাবি), ব্র্যাক, সিলেট, শিবলী নোমান, আর.এম (প্রগতি), ব্র্যাক, সিলেট, মো. রবিউল ইসলাম, সেক্টর স্পেশালিস্ট, মেজনিন কর্মসূচি, ব্র্যাক, সিলেট, মেরুনা আক্তার, সেক্টর স্পেশালিস্ট, মেজনিন কর্মসূচি, ব্র্যাক, সিলেট, মো. আমজাদ হোসেন, সেক্টর স্পেশালিস্ট, মেজনিন কর্মসূচি, ব্র্যাক, সিলেট। এছাড়াও অন্যান্য উন্নয়ন সংস্থার প্রতিনিধি উপস্থিত ছিলেন।
