১৬ মার্চ-২০১৩ খ্রিস্টাব্দ, শনিবার
আজ ২ চৈত্র, ১৪১৯ বঙ্গাব্দ এবং ৩ জমাদিউল আউয়াল, ১৪৩৪ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ মীন রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৬.১৯ মিনিটে এবং সূর্যাস্ত ৬.১১ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি মীন রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা-৭। আপনার ওপর প্রভাবকারী গ্রহ নেপচুন। আপনার শুভসংখ্যা ৭। শুভবার: সোমবার। শুভরত্ন: এথেমিস্ট।
প্রকৃতিগতভাবে আপনি: কল্পনাপ্রবণ, আদর্শবাদী, উচ্চাভিলাষী ও স্বাধীনচেতা। সঙ্গীত ও শিল্পকলার প্রতি আপনার আকর্ষণ দুর্ণিবার। অতীন্দ্রিয় ও আধ্যাত্মিকতার প্রতি আপনার ঝোঁক রয়েছে। রহস্য আপনার মনকে নাড়া দেয়। স্বপ্ন আপনার জীবনকে প্রভাবিত করে। মানসিক দ্বন্দ্ব আপনার সম্ভাবনাকে বাধাগ্রস্ত করতে পারে।
জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব: বিজ্ঞানী জর্জ সিমন ওহম, আলেকজান্ডার পপোভ, রাজশেখর বসু, নভোচারী ভ্লাদিমির কোমারোভ, বিজ্ঞানী হেনরিখ কাইজার, নাজিম উদ্দিন মোস্তান।
দ্বাদশ রাশির পূর্বাভাস
মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল) \ ব্যবসায়িক দিক ভাল যাবে। প্রাপ্তিযোগ আছে। পরিশ্রম ও ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে। কাজকর্মে সাফল্য আসতে পারে। বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ। সম্ভাব্যক্ষেত্রে সন্তানলাভের যোগ আছে।
বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে) \ পরিশ্রম বৃদ্ধি পাবে। ফলে ক্লান্তিবোধ করবেন। আপনার আচরণে রূঢ়তা প্রকাশ পেতে পারে। সাংসারিক অশান্তি দেখা দেয়ার আশংকা আছে। প্রাপ্ত তথ্য ভালভাবে যাচাই করে নিন। যোগাযোগ শুভ।
মিথুন রাশি (২১ মে-২০ জুন) \ কারো প্ররোচনায় প্রলুব্ধ হওয়া ঠিক হবে না। অর্থ নষ্ট হওয়ার আশংকা আছে। ব্যবসায়িক দিক খুব একটা ভাল যাবে না। লেনদেনে আশানুরূপ লাভ নাও হতে পারে। কোন আত্মীয়ের আচরণে বিব্রত বোধ করবেন। ব্যয় বৃদ্ধি পেতে পারে।
কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই \ আর্থিক দিক ভালো যেতে পারে। আর্থিক ব্যাপারে ভাল কোন যোগাযোগ হতে পারে। শিক্ষকদের জন্য দিনটি শুভ-সম্ভাবনাময়। সম্মান ও প্রতিপত্তি বৃদ্ধি পেতে পারে। প্রাপ্তিযোগ আছে। আগুন থেকে সতর্ক থাকার চেষ্টা করুন।
সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট) \ রাজনীতিবিদদের সতর্ক থাকতে হবে। বিরোধীরা ক্ষতি করার চেষ্টা করতে পারে। পারিবারিক পরিবেশ অনুকূল থাকবে। দাম্পত্য শান্তি বজায় থাকবে বলে আশা করা যায়। ব্যয় বৃদ্ধির আশংকা আছে। যাত্রা ও যোগাযোগ শুভ।
কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর) \ কর্মপরিবেশ অনুকূল থাকবে। প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য আসতে পারে। বেকারদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হতে পারে। ব্যয় বৃদ্ধি পাওয়ার আশংকা আছে। আর্থিক দিক থেকে কিছু অসুবিধার সম্মুখীন হতে পারেন। আজ কোন ঝুঁকি নেয়া ঠিক হবে না।
তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর) \ ব্যবসায়িক মন্দা অব্যাহত থাকবে। আর্থিক দিক খুব একটা ভাল যাবে না। অকারণ ব্যয় পরিহার করার চেষ্টা করুন। ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। প্রবাসে আনন্দ পাবেন। রোমান্স ও বিনোদন শুভ।
বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর) \ দাম্পত্য সম্পর্ক খুব একটা ভাল নাও যেতে পারে। পারিবারিক অশান্তি এড়িয়ে চলার চেষ্টা করুন। অংশিদারী ব্যবসায় মতবিরোধ দেখা দিতে পারে। ন্যায্য পাওনা থেকে বঞ্চিত হতে পারেন। মহিলাদের শারীরিক কোন সমস্যা দেখা দিতে পারে। প্রয়োজনে চিকিত্সককের পরামর্শ নিন।
ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর) \ পারিবারিক পরিবেশ খুব একটা অনুকূল থাকবে না। ঘরের কোন মূল্যবান সামগ্রী নষ্ট হতে পারে। ক্রীড়াবিদদের জন্য দিনটি শুভ। খেলাধূলায় সাফল্য অর্জন করতে পারেন। নতুন বিনিয়োগে সতর্কতা অবলম্বন করুন। আজ ঝুঁকিপূর্ণ বিনিয়োগ না করলেই ভাল করবেন।
মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি) \ রাজনীতিকদের জন্য দিনটি শুভ-সম্ভাবনাময় জনসংযোগ শুভ। প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পেতে পারে। ভ্রমণের সুযোগ পেতে পারেন। অন্য কোনো ব্যাপারে কোন ঝামেলায় জড়াতে পারেন। তথ্যগত বিভ্রান্তি দেখা দিতে পারে।
কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি) \ ব্যবসায়িক দিক ভাল যাবে। ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বিতা সক্রিয় থাকবে। কোন সূত্র থেকে অর্থাগম হতে পারে। ঋণ পরিশোধ করার সুযোগ পেতে পারেন। ব্যয় বৃদ্ধি পাওয়ার আশংকা আছে। আজ কোন ঝুঁকি নেয়া ঠিক হবে না।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ) \ বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ। পড়াশোনার ব্যাপারে ভাল কোন যোগাযোগ হতে পারে। অসুস্থ সন্তানের সুস্থ হওয়ার সম্ভাবনা আছে। ব্যবসায়িক দিক খুব একটা ভাল যাবে না। বাকি-বকেয়া আজ না দিলেই ভাল করবেন। মন দুশ্চিন্তাগ্রস্ত হতে পারে।
