দুই মাতাল বন্ধু পানশালা থেকে বেরিয়ে সাইকেলে করে বাড়ি ফিরছিল। কিন্তু মদ্যপ অবস্থায় থাকার কারণে পথিমধ্যে এক জায়গায় সাইকেলের পেছনের ক্যারিয়ারে বসে থাকা বন্ধুটি রাস্তায় পড়ে গেল। আর এদিকে যে বন্ধুটি সাইকেল চালাচ্ছিল সেও টের পেলনা যে তার বন্ধুটি পেছন থেকে পড়ে গেছে। যাই হোক বাসায় ফেরার পর সাইকেল চালাতে থাকা বন্ধুটি যখন দেখল যে তার পেছনে থাকা বন্ধুটি নেই তখন তার খোঁজে সে আবার বাজারের পথ ধরল এবং কিছুদূর যেতেই সে দেখল তার বন্ধুটি মাটিতে বসে আছে। সে যখন তার বন্ধুর কাছে যেয়ে জানতে চাইল যে সে পড়ে গিয়ে ব্যথা পেয়েছে কি না তখন রাস্তায় বসে থাকা বন্ধুটি বলল, ‘কি বলছ, ব্যথা পাব কেন? তোমার ক্যারিয়ারটি তো খুবই আরামদায়ক। দেখছোনা আমি কি সুন্দর বসে আছি!’
শিক্ষক :আমি তোকে অনেক ভালোবাসি বলেই মাঝে-মাঝে মারি।
ছাত্র :স্যার, আমিও তো আপনাকে অনেকই ভালোবাসি। কিন্তু প্রকাশ করতে পারি না!
বাবা :কি রে বাজার যাওয়ার সময় দেখলাম তোরা দুইভাই মারামারি করছিস! এখন ফিরে এসেও দেখছি আবার মারামারি করছিস। তোদের কি আর কোনো কাজ নেই!
দুই ছেলে :না বাবা, আমরা নতুন করে আর মারামারি করছি না তো। তুমি বাজারে যাওয়ার আগে যেটা দেখছিলে সেটাই এখনো চলছে!
মালিক তার নবনিযুক্ত পিয়নকে বলল, ‘তোমাকে কি কি করতে হবে সেটা ম্যানেজার একে একে তোমাকে সব বুঝিয়ে দেবে। তা এখন পর্যন্ত তোমাকে কি কোনো কাজ দেওয়া হয়েছে?’
‘জ্বি স্যার, আমার প্রথম কাজ হলো আপনার গাড়ির আওয়াজ পাওয়া মাত্র ম্যানেজারকে ঘুম থেকে ডেকে দেওয়া’ -উত্তরে জানালো পিয়ন!
