সেলিম আল দীনের ‘যৈবতী কন্যার মন’-এর শুটিং শুরু

আপডেট : ১৫ মার্চ ২০১৩, ১৯:৪৮
শুরু হলো ‘যৈবতী কন্যার মন’ ধারাবাহিক নাটকের শুটিং। সেলিম আলদীনের জনপ্রিয় মঞ্চ নাটক ‘যৈবতী কন্যার মন’ অবলম্বনে ধারাবাহিক নাটকটি চিত্রনাট্য করেছেন ইলোরা লিলিথ। পরিচালনা করছেন পারভেজ আমিন ও হুমায়ুন কবির হিমু। অভিনয়ে তিশা, শহীদুজ্জামান সেলিম, দীপা খন্দকার, আহসান হাবিব নাসিম, খায়রুল ইসলাম পাখি, রোকেয়া রফিক বেবীসহ আরও অনেকে। নাটকটি প্রচার হবে এস এ টেলিভিশনে ।