আরও একবার নিজের বিচ্ছেদ গল্প!

আপডেট : ১৫ মার্চ ২০১৩, ১৯:৪৮
আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জনপ্রিয় কণ্ঠশিল্পী কেটি পেরি আরও একবার নিজের নতুন একটি গানে নিজের প্রেম বিচ্ছেদের গল্প তুলে ধরছেন। গত বছরের ঠিক মাঝভামাঝিতে ‘ওয়াইড অ্যাওয়াক’ শিরোনামের একটি গানে নিজেরি লেখায় নিজের বিচ্ছেদ গল্প নিজের গানে তুলে ধরেন। অনেকেই রাসেল ব্র্যান্ডের সঙ্গে কেটি পেরির বিচ্ছেদের কারণ জানতে চেয়েছিলেন। কেউ কেউ কেটি পেরিকে তার বিচ্ছেদের ঘটনা নিয়ে বই লেখার জন্য উচ্চমূল্যও অফার করেছেন। কিন্তু তাতেও রাজি হননি কেটি পেরি। এবার নিজের আরও একটি গানে এই ভক্ত ও বন্ধুমহলে বিচ্ছেদের কারণ তুলে ধরছেন কেটি পেরি। ‘ওয়াইড অ্যাওয়াক টু’ শিরোনামের এই গানটি কেটি পেরি নতুন করে আবার লিখেছেন। রাসেল ব্র্যান্ডের সঙ্গে তার বিচ্ছেদের কারণ দ্বিতীয়বারের মতো আবারও উল্লেখ করা হয়েছে এই গানটিতে। গানটি এরইমধ্যে নিজের ওয়েবসাইটসহ সোশাল মিডিয়াতে প্রকাশ করেছেন কেটি পেরি।