দর্শক, পাঠকরা তারকাদের ভক্ত হন, এই শব্দটির ব্যবহার ও প্রচলন বেশি। তবে এর মাঝেও এক তারকা অন্য তারকার ভক্ত হন, এমনটাও রয়েছে প্রায় সব তারকার বেলায়। ঠিক এমনই দুই মেগা তারকা হলেন, হলিউডি পরিচালক স্টিভেন স্পিলবার্গ ও বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন। তারা দু’জনেই দু’জনার ভক্ত। সম্প্রতি ভারতে ঘুরতে আসেন স্পিলবার্গ। আর এই আসা উপলক্ষে তার একাধিক কাজের মধ্যে একটি ছিল অমিতাভের সঙ্গে সাক্ষাত্ করা। যদিও আগে থেকেই অমিতাভকে জানিয়ে এসেছেন স্পিলবার্গ। সেই উদ্দেশ্যেই তারা আড্ডায় বসলেন প্রায় দুই বার, একবার সাংবাদিকদের সামনে, আরেকবার অনেকটা ব্যক্তিগত। অন্যদিকে স্পিলবার্গ অমিতাভের জন্য উপহারও নিয়ে এসেছেন। ‘সিবিডি :ক্যাননট বি ডিসক্লোজড’ নামের নিজের কফি টেবিলের বইটি উপহার দিলেন অমিতাভকে।
