‘আমার আমি’তে লাকী আখন্দ ও সামিনা চৌধুরী

আপডেট : ১৫ মার্চ ২০১৩, ১৯:৫২
বাংলাভিশনের নিয়মিত অনুষ্ঠান ‘আমার আমি’তে আজকের অতিথি লাকী আখন্দ ও সামিনা চৌধুরী। অনুষ্ঠানে তারা কথা বলেছেন সংগীতের বিভিন্ন বিষয়সহ বর্তমান সময়ের ব্যস্ততা নিয়ে। এ ছাড়া আরও বলেছেন ব্যাক্তিজীবনের গল্পসহ নানা গুরুত্বপূর্ণ ঘটনা, জানা-অজানা তথ্যসহ ভবিষ্যতের পরিকল্পনার কথা। রূমানা মালিক মুনমুনের উপস্থাপনা ও সাজ্জাদ হুসাইনের প্রযোজনায় ‘আমার আমি’র এই পর্বটি বাংলাভিশনে প্রচার হবে আজ রাত ৯টা ৫ মিনিটে।