কাজীপুরে ভেড়া পালনে আগ্রহী হচ্ছে কৃষক

আপডেট : ১৫ মার্চ ২০১৩, ১৯:৫৪
কাজীপুর উপজেলায় ছাগল পালনের পাশাপাশি এখন ভেড়া পালনে আগ্রহী হয়ে উঠেছেন কৃষকরা। সরকারি এবং বেসরকারি বিভিন্ন সংস্থা গবাদিপশু পালনের জন্য ঋণ সুবিধা প্রদান করায় অনেক কৃষক এখন ভেড়া পালন করছেন। বিশেষ করে এই উপজেলার চরাঞ্চলে অবস্থিত নাটুয়ারপাড়া, খাসরাজবাড়ি, চরগিরিশ, তেকানি, নিশ্চিন্তপুর এবং মনসুরনগর ইউনিয়নে চারণভূমি থাকায় এবং ঘাস, লতাপাতা বেশি থাকায় এখানকার কৃষকরা ভেড়া পালনে বেশি ঝুঁকে পড়েছে। কৃষকরা জানান, ভেড়া পালন করতে বাড়তি খাবার কিনতে হয় না। তাছাড়া ভেড়ার অসুখ হয় তুলনামূলকভাবে অনেক কম। ভেড়া একসঙ্গে ৪/৫টি বাচ্চা প্রসব করায় মুনাফা হয় অনেক বেশি। বাজারেও ভেড়ার চাহিদা রয়েছে ব্যাপক। ফলে কৃষকরা ভেড়া পালনে আগ্রহী হচ্ছে।