ঠাকুরগাঁওয়ের গড়েয়ায় গুলিবিদ্ধ আরো একজনের মৃত্যু

আপডেট : ১৫ মার্চ ২০১৩, ১৯:৫৫
গত ২৮ ফেব্রুয়ারি ঠাকুরগাঁওয়ে জামায়াত-শিবিরের সঙ্গে পুলিশ-বিজিবি’র সংষর্ষে গুলিবিদ্ধ দাইমুল ইসলামের (২৫) মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রংপুর মেডিক্যালে মারা যান দাইমুল। এ নিয়ে ওইদিনের সহিংসতায় মৃতের সংখ্যা দাঁড়ালো ৬-এ। তিনি সদর উপজেলার গড়েয়া চেঙ্গাখাতা গ্রামের মাইজুদ্দিনের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, দাইমুল বিএনপি সমর্থক। উল্লেখ্য, ২৮ ফেব্রুয়ারি মানবতাবিরোধী অপরাধে জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির আদেশ হওয়ায় বিক্ষুব্ধ হয়ে ওঠা সদর উপজেলা গড়েয়া ইউনিয়নের জামায়াত-শিবির কর্মীরা সহিংসতা শুরু করেন। ওইদিন দুপুর আড়াইটায় পুলিশ ও বিজিবি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলে জামায়াত-শিবির কর্মীরা পুলিশের ওপর হামলা চালায়। চারদিক থেকে জামায়াত-শিবির আক্রমণ করলে আত্মরক্ষায় পুলিশ ও বিজিবি ৭০/৮০ রাউন্ড গুলি চালায়। ওইদিন ঘটনাস্থলেই ম?ারা যান ৪জন।