সৈয়দপুরের মাইক্রো চালককে তারাগঞ্জে হত্যা

আপডেট : ১৫ মার্চ ২০১৩, ১৯:৫৬
নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার পুরাতন কাজীরহাট গ্রামের মাইক্রোবাস চালক নাদিম হোসেনকে (৪০) শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তারাগঞ্জ থানার পুলিশ ১৩ মাইল নামক স্থান থেকে তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রংপুর মর্গে পাঠিয়েছে। ১৪ মার্চ সকালে নাদিম মাইক্রো নিয়ে বাসা থেকে বের হয়। সন্ধ্যা ৭টায় তার স্ত্রী তারানুন বেগমকে মুঠোফোনে জানায়- সে রংপুরে ভাড়া নিয়ে যাচ্ছে। রাত সাড়ে ৯ টায় তারাগঞ্জ থানা পুলিশ রংপুর-সৈয়দপুর মহাসড়কের তারাগঞ্জ উপজেলার ১৩ মাইল নামক স্থান থেকে মাইক্রোসহ তার লাশ উদ্ধার করে। এ ঘটনায় তারানুন বেগম অজ্ঞাতনামা ৫-৬ জনকে আসামি করে তারাগঞ্জ থানায় হত্যা মামলা করেছেন। তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, নাদিমকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।