বান্দরবানে ছাত্রলীগ-স্বেচ্ছাসেবকলীগ সংঘর্ষের ঘটনায় আহত স্বেচ্ছাসেবকলীগ কর্মী ছোটন মল্লিক মারা গেছেন। শুক্রবার ভোরে চট্টগ্রামে চিকিত্সাধীন অবস্থার হাসপাতালে তার মৃত্যু হয়।
পুলিশ জানায়, গত ১৬ ফেব্রয়ারি জেলা শহরের ক্যায়ামোড় এলাকায় মোবাইল কেড়ে নেয়ার ঘটনায় ছাত্রলীগ-স্বেচ্ছাসেবকলীগের নেতাকর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় দুপক্ষের সংঘর্ষে স্বেচ্ছাসেবকলীগের সভাপতিসহ ৭ জন নেতাকর্মী আহত হয়। গুরুতর আহত অবস্থায় স্বেচ্ছাসেবকলীগ কর্মী ছোটন মল্লিককে উন্নত চিকিত্সার জন্য চট্টগ্রামে পাঠানো হয়।
