প্রেমিকার হাতে ফুল দিতে গিয়ে প্রেমিক আনিছ (১৮) এখন শ্রীঘরে। জানা গেছে, নীলফামারী সদর উপজেলার কুন্দপুকুর ইউনিয়ন লাগোয়া দিনাজপুর জেলার খানসামা উপজেলার সুবর্ণখুলী গ্রামের আব্দুর রাজ্জাকের পুত্র আলিমুদ্দিন শাহ আনিছ বৃহস্পতিবার কুন্দপুকুর পুলেরহাট বড়বাড়ী এলাকায় জনৈকা লিজার (১৫) হাতে ফুল দিতে গিয়ে স্থানীয় লোকজনের হাতে ধরা পড়ে। এনিয়ে গ্রাম্য শালিসে দীর্ঘ দেনদরবারেও ঘটনার কোন সুরাহা না হওয়ায় অবশেষে প্রেমিকার পিতার অভিযোগ আমলে নিয়ে ভ্রাম্যমাণ আদালতের বিচারক নীলফামারী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাইন বিল্লাহ রাতে আনিছকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। সদর থানার ডিউটি অফিসার আসাদ জানান, সাজাপ্রাপ্তকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
