ফুলবাড়ীয়ায় ১৯ জুয়াড়ি গ্রেফতার

আপডেট : ১৫ মার্চ ২০১৩, ২০:০১
ফুলবাড়ীয়া উপজেলার দেওখোলা ইউনিয়নের কালিবাজাইল ওয়ান টেন ওয়ান এইট জুয়ার আসরে বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে পুলিশ আন্তঃজেলা জুয়াড়ি চক্রের ১৯ জুয়াড়িকে গ্রেফতার করেছে। পুলিশ জানায়, আন্তঃজেলা জুয়াড়ি চক্রের অন্যতম সদর উপজেলার ঘাগড়া ইউনিয়নের সুহুলিয়া গ্রামের মাক্কু এ জুয়ার আসরটি পরিচালনা করে আসছিল। বৃহস্পতিবার রাতে ময়মনসিংহ সদরের পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে কোটি টাকার এ জুয়ার আসরে অভিযান চালিয়ে ১৯ আন্তঃজেলা জুয়াড়ি চক্রকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো: ময়মনসিংহের গৌরীপুর উপজেলার আবুল হোসেন, সুজন, ফুলবাড়ীয়ার নয়ন, ত্রিশালের শাহজাহান, বাবুল, ময়মনসিংহ সদরের দেলোয়ার হোসেন, জালালউদ্দিন, মাসুম, মোসলেমউদ্দিন, মুক্তাগাছার লতিফ, টাঙ্গাইলের ঘাটাইলের বাসের শিকদার, তুহিন, কালিহাতির জালালউদ্দিন, সখিপুরের আনছার আলী, মধুপুরের সুরুজ আলী, সাগর, ধনবাড়ীর মুন্নাফ, শেরপুরের বিল্লাল, সরিষাবাড়ীর হায়দার আলী। গ্রেফতারকৃতদের নামে জুয়া আইনে মামলা হয়েছে। গতকাল শুক্রবার গ্রেফতারকৃতদের জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।