সিরাজদিখান উপজেলার বাসাইল উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পরিষদের দুই বছর মেয়াদি ১৩ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন সরকার মো. সামসুজ্জামান পনির। অভিভাবক প্রতিনিধি নির্বাচিত হয়েছেন জহির উদ্দিন বাবুল, মো. আইয়ুব খান, মো. রুহুল আমিন সরকার, রফিক ঢালী ও ফারজানা আক্তার শিউলী। কো-অপ্ট সদস্য নির্বাচিত হয়েছেন এডভোকেট এলিজা রাহী। শিক্ষক প্রতিনিধি নির্বাচিত হয়েছেন কমল কৃষ্ণ দাস, আব্দুল্লা আল মামুন, সাইদুর রহমান। প্রতিষ্ঠাতা সদস্য মীর ইসরাফিল, দাতা সদস্য মীর সুমন। সদস্য সচিব হয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমীর বসু।
