গত বৃহস্পতিবার শহরের মুন্সিপাড়া রেল কলোনিতে গড়ে উঠা ১০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। রেলওয়ের ভূ-সম্পদ কর্মকর্তা শেখ নাইমুল হকের নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। এ সময় উপস্থিত ছিলেন রেলওয়ের পূর্ত বিভাগের উপ-সহকারী প্রকৌশলী গোলাম মোস্তফা লিচুসহ জিআরপি পুলিশ। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানান, ওই এলাকায় ব্যবসায়ী মো. সোহেল সমপ্রতি রেলওয়ের কোটি টাকার ভূ-সম্পদ অবৈধ দখলে নেয় এবং সেখানে রাতারাতি স্থাপনা নির্মাণ করে।
