‘নৈরাজ্য রোধে আর সহনশীলতা নয়’

আপডেট : ১৫ মার্চ ২০১৩, ২০:০৩
মত্স্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস বলেছেন, যারা নিরপরাধ মানুষকে হত্যা, নির্যাতন, ভাংচুর-লুটপাট, অগ্নিসংযোগ এবং সংখ্যলঘুদের উপর হামলা ও মন্দির ভাংচুরের মত ঘটনা ঘটায়, তারা মানুষ নামের কলঙ্ক। ঐসব রাজনীতিক সন্ত্রাসীদের আর ছাড় দেয়া হবে না। তিনি বৃহস্পতিবার সিরাজগঞ্জের চৌহালী উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে মাসিক সমন্বয় কমিটির সভায় উপজেলা জামায়াত-বিএনপির সন্ত্রাস প্রতিরোধ কমিটি গঠনকালে এসব কথা বলেন। উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাসরিন আক্তারের সভাপতিত্বে ভারপ্রাপ্ত ইউএনও আশরাফুল ইসলাম, ওসি ওমর ফারুখ প্রমুখ উপস্থিত ছিলেন।