ঈশ্বরদীতে যুবদলের হামলায় যুবলীগ নেতা নিহত

আপডেট : ১৫ মার্চ ২০১৩, ২০:০৩
পূর্ব হতে ওত পেতে থাকা যুবদলের বিপ্লব গ্রুপের হামলায় যুবলীগ নেতা মিতুল নিহত এবং অপর নেতা আলম গুরুতর আহত হয়েছে। বৃহস্পতিবার রাতে পাকশীর রেলওয়ে এম.এস কলোনীতে এই হামলার ঘটনা ঘটে। নিহত মিতুল পাকশী ইউনিয়ন যুবলীগের সাবেক সহ-সভাপতি এবং দিয়ার বাঘইল গ্রামের আমজাদ হোসেনের ছেলে। এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার রাতে আলম ও মিতুল পাকশী বাজার হতে রুপপুরের দিকে যাচ্ছিল। এসময় যুবদল নেতা বিপ্লব দলবল নিয়ে এম.এস কলোনী অতিক্রম করার সময় মিতুল ও আলমের উপর হামলা চালায়।