পলাশে লক্ষাধিক টাকার কলাবাগান কেটেছে দুর্বৃত্তরা

আপডেট : ১৫ মার্চ ২০১৩, ২০:০৩
নরসিংদীর পলাশ উপজেলার চলনা টানপাড়া গ্রামে প্রায় লক্ষাধিক টাকার কলাবাগান কেটে ফেলেছে দুর্বৃত্তরা। জানা যায়, চলনা গ্রামের মৃত জমির বকেসর ছেলে সফি উদ্দিন তার বাড়ির পাশে প্রায় সাড়ে ৭ শতাংশ জমি দখল সূত্রে চাষাবাদ করে আসছে। কিন্তু এই জমির আর এস পর্চায় ভূলক্রমে পার্শ্ববর্তী এলাকার মৃত মকর উদ্দিন ও তার ছেলে নুরুল ইসলাম এবং সুরুজ মিয়ার নামে তালিকাভুক্ত হয়ে যায়। এই প্রেক্ষিতে সফিউদ্দিন ভুল সংশোধনের জন্য নরসিংদীর আদালতে মামলা দায়ের করেন। মামলা ফয়সালা হওয়ার পূর্বেই নুরুল ইসলামের ছেলে মহসিন, সুরুজ মিয়া, ইয়াছিন, মিন্টু, ফিরুজ মিয়া, আরিফ, শরিফ ও তাদের ভাড়াটিয়া সন্ত্রাসী বাহিনী একাধিকবার সফিউদ্দিনের বাড়িতে হামলা চালায়। বৃহস্পতিবার সকালে এই বাহিনী সফিউদ্দিনের শতাধিক কলাগাছ কেটে ফেলে।