কামানের গোলাবর্ষণ মহড়া প্রত্যক্ষ করলেন উ.কোরীয় নেতা উন

আপডেট : ১৫ মার্চ ২০১৩, ২০:০৭
উত্তর কোরীয় নেতা কিম জং-উন দক্ষিণ কোরিয়ার সঙ্গে বিরোধপূর্ণ জলসীমার কাছে কামানের গোলাবর্ষণ মহড়া প্রত্যক্ষ করেছেন। দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রীও বিরোধপূর্ণ এলাকাটি পরিদর্শন করেছেন। অতীতে পীত সাগরের এই বিরোধপূর্ণ সীমান্তে দুই কোরিয়ার মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে। একে আরেকটি সংঘর্ষের প্রধান স্থান হিসেবে দেখা হচ্ছে। বৈরী দেশ দুটির সর্বোচ্চ পর্যায়ে বছরের পর বছর ধরে উত্তেজনা বিরাজ করছে। কিম কখন এই মহড়াটি প্রত্যক্ষ করেছেন তাত্ক্ষণিকভাবে তা জানা যায়নি। গত সপ্তাহে তিনি গোলন্দাজ ইউনিট পরিদর্শনে গেলে তা দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন ও কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) ফলাও করে প্রচার করে।