ইরাকে বোমা হামলায় নিহত ২৫

আপডেট : ১৫ মার্চ ২০১৩, ২০:০৮
ইরাকের রাজধানী বাগদাদে বিচার মন্ত্রণালয়সহ কয়েকটি স্থানে বোমা হামলায় কমপক্ষে ২৫জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছে। নিহতদের মধ্যে ছয়জন পুলিশ সদস্য রয়েছে। বৃহস্পতিবার এ ঘটনা ঘটে। খবর ডন অনলাইনের। পুলিশ জানায়, ন্যাটো এবং আমেরিকান বাহিনীর কড়া নিরাপত্তাসংবলিত গ্রিন জোনের পাশের এলাকা আল্লাভিতে এই হামলা চালানো হয়। বোমা হামলার এক পর্যায়ে নিরাপত্তাবাহিনীর সাথে হামলাকারীদের বন্দুকযুদ্ধ শুরু হয়। এ সময় ছয় নিরাপত্তাকর্মী নিহত হয়। হামলার সময় মন্ত্রণালয়ের ভেতরে থাকা এক পুলিশ জানান, হামলাকারীরা সামরিক পোশাক পরিহিত ছিল। তারা একনাগাড়ে এলোপাতাড়ি গুলি চালাতে থাকে। ওইদিন সরকারের তরফ থেকে এক বিবৃতিতে বলা হয়, হামলার ঘটনাটি ছিল অত্যন্ত পরিকল্পনামাফিক। প্রথমে তারা একটি গাড়ি বোমা হামলা চালায়। এরপর বিচার মন্ত্রণালয়ের কাছে দ্বিতীয় বোমা হামলা করে।