দ্বিতীয় দিনও ইংল্যান্ডের

আপডেট : ১৫ মার্চ ২০১৩, ২০:৪১
ব্যাটে-বলে উভয় ক্ষেত্রেই দ্বিতীয় টেস্টে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রাধান্য বিস্তার করে চলেছে ইংল্যান্ড। ওয়েলিংটনে চলমান দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ইংল্যান্ডের সংগ্রহ ৪৬৫। জবাবে দ্বিতীয় দিন শেষে নিউজিল্যান্ডের সংগ্রহ ৩ উইকেটে ৬৬ রান। ইংলিশ ইনিংসের মিডল অর্ডার খুব বেশি সুবিধা করতে না পারলেও ব্যাট হাতে স্বাগতিক বোলারদের শাসন করেছেন ম্যাট প্রিয়র (৮২) ও কেভিন পিটারসেন (৭৩)। দ্বিতীয় দিনের শেষ সেশনে পেসার স্টুয়ার্ট ব্রড ১৮ রানের বিনিময়ে দুই উইকেট শিকার করায় কিউইরা এখনো ৩৯৯ রানে পিছিয়ে রয়েছে। দিন শেষে কেন উইলিয়ামসন ৩২ এবং ডিন ব্রাউলিন ৮ রানে অপরাজিত আছেন। প্রথমদিন জোনাথন ট্রট ও নিক কম্পটনের জোড়া সেঞ্চুরির পর দ্বিতীয় দিনে উলে¬খযোগ্য ছিলো ম্যাট প্রিয়রের ৯৯ বলে ৮২ রান। বেসিন রিভার্সে ২ উইকেটে ২৬৭ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করে ইংল্যান্ড। এখান থেকে ৩৭৪ রানেই ৭ উইকেট হারিয়ে ফেলে দলটি। স্পিনার ব্রস মার্টিন ১৩০ রানে ৪ উইকেট শিকার করলে ঘুরে দাঁড়ায় নিউজিল্যান্ড। ডানেডিন টেস্টে হাফ সেঞ্চুরি করে লোয়ার অর্ডারে নিজের অবস্থান পাকা করা স্টিভ ফিনের (২৪) সঙ্গে জুটিবদ্ধ হয়ে প্রিয়র ৮৩ রান যোগ করেন। প্রথম টেস্টের দুই ইনিংসেই ব্যর্থ হওয়ার পর ক্যারিয়ারের ৩০তম হাফ সেঞ্চুরি পূর্ণ করেন পিটারসেন। প্রথমদিনে মাত্র দুই উইকেট নিতে পারা কিউই বোলাররা দ্বিতীয় দিনে সফলই হয়েছেন। আগেরদিন ১২১ রান করা ট্রট কোনো রান করার আগেই ট্রেন্ট বোল্টের বলে বিজে ওয়াটলিং-এর হাতে ধরা পড়ে সাজঘরে ফিরে যান। এরপর ইয়ান বেল (১১) ও জো রুটকে (১০) অল্প রানেই ফিরিয়ে দেন মার্টিন। জবাবে ব্যাট করতে শুরুতেই ধাক্কা খায় কিউইরা। এন্ডারসনের বলে কুকের হাতে ক্যাচ দিয়ে মাঠ ছাড়ার আগে ওপেনার পিটার ফুলটন করেন মাত্র ১ রান। এরপর স্বাগতিক দল কিছুটা দেখে শুনে খেলতে শুরু করলেও দলীয় ৪৮ এবং ব্যক্তিগত ২৩ রানে ব্রডের শিকারে পরিণত হন হামিশ রাদারফোর্ড। এরপর সাবেক অধিনায়ক রস টেইলর রানের খাতা খোলার আগেই ব্রডের সরাসরি বোল্ড আউটের শিকার হন। স্কোর কার্ড ইংল্যান্ড প্রথম ইনিংস (আগের দিন ২৬৭/২) এ কুক ক ফুলটন ব ওয়াগনার ১৭ এন কম্পটন ক টেইলর ব মার্টিন ১০০ জে ট্রট ক ওয়াটলিং ব বোল্ট ১২১ কে পিটারসেন ক ফুলটন ব মার্টিন ৭৩ আই বেল ক ফুলটন ব মার্টিন ১১ জে রুট ক ওয়াটলিং ব মার্টিন ১০ এম প্রিয়র ক ওয়াগনার ব উইলিয়ামসন ৮২ এস ব্রড ক ওয়াটলিং ব বোল্ট ৬ এস ফিন ক ম্যাককালাম ব ওয়াগনার ২৪ জে এন্ডারসন অপরাজিত ৮ এম প্যানেসার ক টেইলর ব উইলিয়ামসন ০ অতিরিক্ত (ও-৭, লেবা-৩, নোব-৩) ১৩ মোট অলআউট ১৪৬.৫ ওভারে ৪৬৫ উইকেট পতন ঃ ১-২৬, ২-২৩৬, ৩-২৬৭, ৪-৩০২, ৫-৩২৫, ৬-৩৬৬, ৭-৩৭৪, ৮-৪৫৭, ৯-৪৬৫, ১০-৪৬৫। বোলিং ঃ সাউদি ৩২-৯-৭৭-০, বোল্ট ৩০-৪-১১৭-২, ওয়াগনার ৩৩-৫-১২২-২, মার্টিন ৪৮-১১-১৩০-৪, উইলিয়ামসন ৩.৫-০-১৬-২। নিউজিল্যান্ড প্রথম ইনিংস পি ফুলটন ক কুক ব এন্ডারসন ১ এইচ রাদারফোর্ড ক কুক ব ব্রড ২৩ কে উইলিয়ামসন অপরাজিত ৩২ আর টেইলর ব ব্রড ০ ডি ব্রাউনলি অপরাজিত ৮ অতিরিক্ত (নোব-২) ২ মোট ৩ উইকেট ৩৩ ওভারে ৬৬ উইকেট পতন ঃ ১-৬, ২-৪৮, ৩-৪৮। বোলিং ঃ জে এন্ডারসন ১০-৩-১৭-১ (নোব ১), এস ফিন ৭-১-১১-০ (নোব ১), জে ব্রড ৭-০-১৮-২, এম প্যানেসার ৯-৩-২০-০। —বাসস