চট্টগ্রাম ইস্পাহানি ক্রিকেট লিগ

রাব্বীর সেঞ্চুরিতে ইস্পাহানির শুভ সূচনা

আপডেট : ১৫ মার্চ ২০১৩, ২০:৪৩
চট্টগ্রাম ইস্পাহানি ক্রিকেট লিগে জয় দিয়ে অভিযান শুরু করলো চ্যাম্পিয়ন ইস্পাহানি স্পোর্টিং ক্লাব। গতকাল এমএ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ইস্পাহানি স্পোর্টিং ক্লাব ৪ উইকেটে পরাজিত করে আগ্রাবাদ নওজোয়ান ক্লাবকে। স্কোর : আগ্রাবাদ নওজোয়ান ক্লাব - ৪৬.৬ ওভারে ১৯৬/১০ (রাকিব গোমেস্তা ৪৬, আশরাফুল শোভন ৪০, শরীফুল সৈকত ৩৩, রিদোয়ান ৫/৩৪)। ইস্পাহানি ক্লাব ৪৭.৫ ওভারে - ১৯৭/৬ (ফজলে রাব্বী ১১০ অপরাজিত, সুদীপ্ত ২৯, রিদোয়ান পলাশ ১৯ অপঃ, মো. বেলাল ২/১০, মো. রুবেল ১/৩১, আফনান গনি ১/৩৭)।