মো. ইসমাইল হোসেন
বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতির সদস্য বিশিষ্ট ধারাভাষ্যকার ও জনপ্রিয় টিভি উপস্থাপক ডা. অনুপম হোসেনের পিতা চৌমুহনী কলেজের প্রাক্তন অধ্যাপক মো. ইসমাইল হোসেন (৭১) গত বুধবার রাতে মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ...রাজিউন)। তিনি স্ত্রী ও এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মোহাম্মদ হুমায়ূন
বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড ঢাকার প্রাক্তন ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ হুমায়ূন দীর্ঘদিন বার্ধক্যজনিত কারণে অসুস্থ থাকার পর গত বৃহস্পতিবার ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। তিনি সর্বপ্রথম বাংলাদেশ থেকে বহির্বিশ্বে তৈরি পোশাক রপ্তানির উদ্দেশ্যে ‘প্যারিস গার্মেন্টস’ প্রতিষ্ঠা করেন। তার মৃত্যুতে বাংলাদেশ ফুটবল ফেডারেশন সভাপতি কাজী মো. সালাউদ্দিন, সিনিয়র সহ-সভাপতি, সহ-সভাপতিসহ নির্বাহী কমিটির কর্মকর্তাগণ শোক প্রকাশ করেছেন। এছাড়াও মোহামেডান স্পোর্টিং ক্লাব ও স্থপতি নিজামুদ্দিন আহমেদ গভীর শোক প্রকাশ করেছেন। আজ মতিঝিলের ক্লাব প্যাভেলিয়নে তার জানাজা অনুষ্ঠিত হবে।
মফিজুর রহমান
দাউদকান্দির ড. খন্দকার মোশাররফ হোসেন কলেজের অধ্যক্ষ মো. মফিজুর রহমান (৬৭) গত বুধবার সন্ধ্যায় মস্তিষ্কে রক্তক্ষরণ হয়ে ঢাকায় একটি হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে.... রাজেউন)। মৃত্যুকালে তিনি এক পুত্র, তিন কন্যা ও স্ত্রী রেখে গেছেন। তার নামাজে জানাজায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনসহ অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মমতাজ জাহান জেব-উন-নিসা
প্রাক্তন মন্ত্রী মেজর জেনারেল এম মজিদ উল হকের স্ত্রী মমতাজ জাহান জেব-উন-নিসা গত বৃহস্পতিবার ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহ ...রাজেউন)। মৃত্যুকালে তিনি দুই ছেলে, এক মেয়ে ও ছয় নাতি, নাত্নী রেখে গেছেন।
শেখ কওছার আলী
যশোরের অভয়নগর উপজেলার শিল্প শহর নওয়াপাড়া বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও নওয়াপাড়া বাজার কমিটির নেতা শেখ কওছার আলী (৬২) গতকাল ঢাকার এক হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে ....রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী , ১ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
জামিলা খাতুন
রুর্যাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ)’র সদস্য এ.এম ইমরানের মাতা জামিল খাতুন গতকাল (৭০) বার্ধক্যজনিত কারণে ঝালকাঠি সদর উপজেলার কৃতিপাশা গ্রামে নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। মৃত্যুকালে তিনি ৭ ছেলে, ২ মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
