ছোটবেলায় আমাদের অনেকেরই হয়তো কাগজের প্লেন বানানোর শখ ছিল। কিন্তু বয়স বেড়ে যাওয়ার কারণে এ বেলায় যারা সেই কাগজের প্লেনের কথা ভুলতে বসেছেন সম্প্রতি রেকর্ড বইয়ে জায়গা করে নেওয়া একটি রেকর্ড হয়তো তাদেরকে সেই পুরোনো স্মৃতির কথাই আরেকবার মনে করিয়ে দেবে। চীনের হংকং এর একদল তরুণ-তরুণীর দল ৫ মিনিট সময়ে সবচেয়ে বেশি সংখ্যক ২,৩৭৮টি কাগজের প্লেন বানিয়ে নতুন এই রেকর্ডটি গড়েছেন। এখন আপনি কিংবা আপনার বন্ধুরাও কিন্তু চেষ্টা করে দেখতে পারেন ৫ মিনিটে এর চেয়ে বেশি প্লেন বানিয়ে রেকর্ডটা নিজেদের দখলে নিতে পারেন কি না!
