‘জান্নাত ২’তে ইমরান হাশমীর বিপরীতে অভিনয় করে ব্যাপক আলোচিত হয়েছেন ইশা গুপ্তা। তবে অভিনয়ের গুণের চেয়ে বেশি আলোচিত হয়েছেন নিজেকে দেখতে অনেকটা অ্যাঞ্জেলিনা জোলির মতো দেখায় বলে। তাকে গ্রহণও করেছে বলিউড ভক্তরা। তার ক’দিন বাদেই অভিনয় করলেন ‘চক্রভ্যু’ চলচ্চিত্রে। তারপর আবার মুক্তি পেল ‘রাজ ৩’। সব মিলিয়ে ভালোই ব্যস্ততায় কাটছে দিন তার। এবার অভিষেক ঘটছে বলিউডের আরও একটি বড় মাধ্যমে। তা হলো আইটেম গান। বলিউডের আইটেম গানের জনপ্রিয়তা বিশ্বব্যাপী। আর যদি সেই গানটি হয় করণ জোহর প্রযোজিত কোনো চলচ্চিত্রে তাহলে তো কথাই নেই। করণ জোহর প্রযোজিত পুণিত মালহোত্রা পরিচালিত নতুন ছবি ‘গোরি তেরে পেয়ার ম্যায়’ ছবিতে আইটেম গার্ল হিসেবে দেখা যাবে ইশা গুপ্তাকে। ছবিটির মূল দুটি চরিত্রে অভিনয় করছেন ইমরান খান ও কারিনা কাপুর।
