একেই বোধহয় বলে তারকাভক্ত। বলিউড কিং শাহরুখ খানও অমিতাভের অভিনয়ের ভক্ত। আর সে কারণেই হয়তো ১৯৭৮ সালে অমিতাভ অভিনীত বলিউডের অন্যতম আলোচিত ছবি ‘ডন’-এর আদলে এ সময়ের ‘ডন’- হয়েছেন শাহরুখ খান। আর এ সময়ের ‘ডন’ হিসেবে শাহরুখ বিশ্বজোড়া বেশ গ্রহণযোগ্যতাও পেয়েছেন। কিন্তু ভক্ত! এ হিসেবটা খুবই কঠিন। সেই ভক্তের খাতিরেই অমিতাভের অভিনীত ‘ডন’ ছবির পোস্টার শাহরুখের সঙ্গেই থাকত প্রায় সব সময়। সম্প্রতি এক অনুষ্ঠানে দু’জনার দেখা হয়। আর সেখানেই পোস্টারটি বের করে ওই পোস্টারের ওপর অটোগ্রাফ নেন অমিতাভের। পরবর্তীতে অমিতাভ তার ফেসবুকে ছবিসহ ঘটনাটি উল্লেখ করেন।
