বাংলাদেশে এই প্রথমবারের মতো বিবাহিত নারীদের নিয়ে ‘মিসেস নাম্বার ওয়ান’ শিরোনামের একটি রিয়েলিটি শোয়ের আয়োজন করা হয়েছে। এই শোয়ের মাধ্যমে বৈবাহিক জীবনের পাশাপাশি কর্মক্ষেত্রে নারীদের অবদানকে তুলে ধরা হবে। এই আয়োজনের বিভিন্ন পর্বে গেম রাউন্ডও রয়েছে। অনুষ্ঠানটি এশিয়ান টেলিভিশন ও রেডিও টু’ডেতে প্রচার হবে। এর আয়োজন করেছে আরটিএস কানেকশন।
