জিটিভিতে নিয়মিতভাবে প্রচার হচ্ছে তথ্য ও বিনোদনমূলক আড্ডানুষ্ঠান ‘এই সন্ধ্যায়’। অনুষ্ঠানের প্রতি পর্বে ঢাকাসহ সারা দেশের কোথায় কী হচ্ছে তা দর্শকের মাঝে তুলে ধরা হচ্ছে।
এ ছাড়া একটি বিষয়কে নির্বাচন করে সেই বিষয়ের উপর আমন্ত্রিত অতিথির সঙ্গে চলে আড্ডা। উর্মি নূর বিনতে গিয়াস এবং এলিনার উপস্থাপনায় অনুষ্ঠানটি প্রতিদিন সন্ধ্যা ৫টা ৪৫ মিনিটে জিটিভিতে প্রচার হয়।
