হুন্ডিসহ অবৈধ পথে প্রবাসী আয় প্রেরণ বন্ধ করে ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে অর্থ প্রেরণ উত্সাহিত করার লক্ষ্যে মালদ্বীপের রাজধানী মালেতে শুক্রবার শুরু হয়েছে বাংলাদেশি রেমিটেন্স ও প্রবাসী ব্যাংকিং মেলা। ঢাকা ইন্টারন্যাশনাল এক্সিবিশন কোম্পানির আয়োজনে অনুষ্ঠিত এই মেলায় সরকারি-বেসরকারি ৫টি বাণিজ্যিক ব্যাংক অংশ নিচ্ছে।
মালে দরবার হলে গ্লোবাল ইকোনমিস্ট ফোরামের প্রেসিডেন্ট এনায়েত করিম প্রধান অতিথি এবং মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রিয়ার এডমিরাল এ এস এম এ আউয়াল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন। - প্রেস বিজ্ঞপ্তি
