ব্রড তান্ডব, ফলো অনে নিউজিল্যান্ড

আপডেট : ১৬ মার্চ ২০১৩, ২০:৩৪
ইংল্যান্ড পেসার স্টুয়ার্ট ব্রডের বোলিং তান্ডবে বেসিন রিভার্সে দ্বিতীয় টেস্টে ফলো অনে পড়েছে স্বাগতিক নিউজিল্যান্ড। ব্রড একাই নিয়েছেন ৬ উইকেট। তৃতীয় দিন শেষে দ্বিতীয় ইনিংসে কিউইদের সংগ্রহ ১ উইকেটে ৭৭ রান। দ্বিতীয় ইনিংসে ইংলিশদের ব্যাট করাতে হলে এখনো ১৩৪ রান করতে হবে স্বাগতিকদের। ইনিংসের শুরুতেই হামিশ রাদারফোর্ড আউট হওয়ার পর পিটার ফুলটন (অপরাজিত ৪১) ও কেন উইলয়ামসন (অপরাজিত ১৬) শেষ সেশনে আর কোন বিপদ ঘটতে দেননি। এর আগে ব্রড ৫১ রানে ৬ উইকেট নিলে নিউজিল্যান্ডের প্রথম ইনিংস ২৫৪ রানে থেমে যায়। ৫৪ টেস্টের খেলোয়াড়ী জীবনে ব্রডের এটা ছিল সপ্তমবারের মত পাঁচ উইকেট শিকার। ইংল্যান্ডের প্রথম ইনিংসে সংগ্রহ ছিল ৪৬৫ রান। আগের দিনের ৩ উইকেটে ৬৬ রান নিয়ে তৃতীয় দিন খেলতে নামে স্বাগতিকরা। আগের দিনের দুই অপরাজিত ব্যাটসম্যান উইলিয়ামস (৪২) ও ডিন ব্রাউলিন (১৮) আউট হওয়ার পর ব্রেন্ডন ম্যাককালাম ও বিজে ওয়াটলিং ৬ষ্ঠ উইকেট জুটিতে যোগ করেন ১০০ রান। স্বীকৃত শেষ দুই ব্যাটসম্যান হিসেবে মিডল অর্ডারে এ জুটির কাছ থেকেই নিউজিল্যান্ডের সর্বাধিক রান দরকার ছিল। কিন্তু উভয়েই ৬০ এর ঘরেই ফিরে যেতে বাধ্য হন। ব¬্যাক ক্যাপদের পক্ষে এছাড়া কিছুটা প্রতিরোধ গড়তে সক্ষম হন নিজের দ্বিতীয় টেস্ট খেলতে নানা ব্রুস মার্টিন। ব্যাট হাতে ২১ রানে অপরাজিত থাকার আগে ইংল্যান্ডের প্রথম ইনিংসে ১৩০ রানে ৪ উইকেট শিকার করেন তিনি। ম্যাককালাম ইংলিশ পেসার ব্রডকে ভালভাবে সামাল দিতে পারলেও স্টিফেন ফিনের বলে জনাথন টেস্টের হাতে ধরা পড়ে বিদায় নেন। ম্যাক কালাম ৬৯ রানে বিদায় নেয়ার সকল বিভাগেই ব্যর্থ হয় স্বাগতিকরা। মাত্র ৬৫ রানে শেষ ৫ উইকেট হারালে ফলোঅন এড়াতে ১২ রান দূরে থাকতেই থেমে যায় তাদের ইনিংস। শুক্রবার পর পর দুই বলে রাদারফোর্ড ও রস টেইলরকে প্যাভিলিয়নে ফেরানো ব্রড উইলিয়ামসনকে কট এন্ড বোল্ড করে দিনের প্রথম সাফল্য তুলে নেন। শেষ দিকে ফিনের বলে ম্যাককালাম আউট হওয়ার পর ব্রডের বলে উইকেটরক্ষক ম্যাট প্রিয়রের হাতে ধরা পড়ে বিদায় নেন ৬০ রান করা ওয়াটলিং। ১৩ বল মোকাবেলা করেও কোন রান না করা নেইল ওয়াগনারের পর ২ রান করা ট্রেন্ট বোল্টকে ও প্যাভিলিয়নের পথ ধরান ব্রড-প্রিয়র। ফলো অনে পরে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে কোন উইকেট না হারিয়ে ২৫ রানে পৌঁছার পর প্রথম উইকেট হারায় স্বাগতিকরা। মন্টি প্যানেসারের বলে ইয়ান বেলের হাতে ক্যাচ দিয়ে প্রথম টেস্টের সেঞ্চুরিয়ান রাদারফোর্ড ১৫ রানে আউট হন। তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্ট ড্র মানতে বাধ্য হয় স্বাগতিকরা। অকল্যান্ডে শুক্রবার তৃতীয় ও শেষ টেস্ট শুরু হবে। স্কোর কার্ড : ইংল্যান্ড প্রথম ইনিংস ৪৬৫। নিউজিল্যান্ড প্রথম ইনিংস : পি ফুলটন ক কুক ব এন্ডারসন ১ এইচ রাদারফোর্ড ক কুক ব ব্রড ২৩ কে উইলিয়ামসন ক এন্ড ব ব্রড ৪২ আর টেইলর ব ব্রড ০ ডি ব্রাউনলি এলবিডব্লি¬উ এন্ডারসন ১৮ বি ম্যাককালাম ক ট্রট ব ফিন ৬৯ বি ওয়াটলিং ক প্রিয়র ব ব্রড ৬০ টি সাউদি ক ব্রড ব ফিন ৩ বি মার্টিন নট আউট ২১ এন ওয়াগনার ক প্রিয়র ব ব্রড ০ টি বোল্ট ক প্রিয়র ব ব্রড ২ অতিরিক্ত (লেবা-১০, ও-২, নো-২) ১৫ মোট অল আউট (৮৯.২ ওভার) ২৫৪ উইকেট পতন : ১/৬, ২/৪৮, ৩/৪৮, ৪/৮৫, ৫/৮৯, ৬/১৮৯, ৭/১৯৭, ৮/২৩৯, ৯/২৫২, ১০/২৫৪। বোলিং : এন্ডারসন ২৫-৬-৬৮-২ (ও-১, নো-১), ফিন ২০-২-৭২-২ (নোব-১), ব্রড ১৭.২-২-৫১-৬ (ও-১, নোব-১), পেনেসার ২৬-১১-৪৭-০, রুট ১-০-৬-০। নিউজিল্যান্ড দ্বিতীয় ইনিংস : পি ফুলটন অপরাজিত ৪১ এইচ রাদারফোর্ড ক বেল ব প্যানেসার ১৫ কে উইলিয়ামসন অপরাজিত ১৬ অতিরিক্ত (ও-৫) ৫ মোট ১ উইকেট, ৩৩ ওভার ৭৭ উইকেট পতন : ১/২৫। বোলিং : এন্ডারসন ৫-১-১৫-০, ব্রড ৭-৩-১৪-০ , ফিন ৭-১-৩-০, প্যানেসার ১২-৮-১৩-১, ট্রট ২-০-৫-০।—বাসস/এএফপি