ক্যাথলিক খ্রিস্টানদের নবনির্বাচিত পোপ ফ্রান্সিস হুঁশিয়ারি উচ্চারণ করেছেন যে, সংস্কারে ব্যর্থ হলে সংকটগ্রস্ত রোমান ক্যাথলিক চার্চ আধ্যাত্মিক ভিত্তিহীন নিছক একটি দাতব্য প্রতিষ্ঠানে পরিণত হতে পারে। আর্জেন্টিনার নাগরিক ৭৬ বছর বয়সী নবনির্বাচিত প্রথম লাতিন আমেরিকান পোপ তার নির্বাচকমণ্ডলী কার্ডিনালদের উদ্দেশ্যে বলেন, চার্চ শেষ পর্যন্ত একটি নিছক কল্যাণমুখী এনজিওতে পরিণত হতে পারে।
পোপ সিসটিন চ্যাপেলে বৃহস্পতিবার তার প্রথম প্রার্থনা সভায় বলেন, ‘আমি চাইবো এই পবিত্র দিনগুলোর পরে আমরা সবাই যেন ঈশ্বরের অনুগ্রহে চলার সাহস সঞ্চয় করতে পারি। পোপ কার্ডিনালদের শয়তানের পার্থিব কর্মকাণ্ডের বিরুদ্ধে সতর্ক করে দেন।
