অবৈধভাবে অস্ট্রেলিয়া যাওয়ার পথে আশ্রয়প্রার্থীদের একটি নৌকা ডুবে গেলে অস্ট্রেলিয়ার নৌবাহিনী একটি জাহাজ ৭৭জনকে সমুদ্র থেকে জীবিত উদ্ধার করেছে। এই ঘটনায় কেউ নিখোঁজ হয়নি বলে ধারণা করা হচ্ছে।
বৃহস্পতিবার উদ্ধার কর্মকর্তারা বলেন, ভারত মহাসাগরে অবস্থিত আশমোরে দ্বীপের ৬০ ন্যটিক্যাল মাইল উত্তরে অস্ট্রেলিয়ার সীমান্ত সুরক্ষা সংস্থার একটি বিমান টহল দেয়ার সময় বুধবার বিকেলে দুর্ঘটনাকবলিত নৌকাটিকে দেখতে পায়। এ সময় তারা বেশ কয়েকজন লোককে পানিতে ভাসমান অবস্থায় দেখতে পায়।
অস্ট্রেলিয়ান মেরিটাইম সেফটি অথরিটি (এএমএসএ) জানিয়েছে, খবর পেয়ে আরো তিনটি বিমান, তিনটি বাণিজ্যিক জাহাজ ও অস্ট্রেলিয়া নৌবাহিনীর জাহাজ এইচএমএএস চাইল্ডার্স দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। আকাশপথে ব্যাপক তল্ল¬াশি চালিয়ে আর কাউকে পাওয়া যায়নি উল্লে¬খ করে এএমএসএ আরো বলেছে, ‘পরে এইচএমএএস চাইল্ডার্সের ক্রুরা পানি থেকে ৭৭জনকে উদ্ধারের কথা জানিয়েছেন।’
